Logo
Logo
×

আদালতপাড়া

বিজ্ঞদের ভোটেও সংশয়, শঙ্কা আর অবিশ্বাস!

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১০:৩৭ পিএম

বিজ্ঞদের ভোটেও সংশয়, শঙ্কা আর অবিশ্বাস!
Swapno

বলা হয়ে থাকে, অনেকের অনেক সম্পদ থাকতে পারে, ক্ষমতাও থাকতে পারে, কিন্তু Learned বা ‘বিজ্ঞ’ শব্দটা কেবল মাত্র আইনজীবীদের সম্পত্তি ও সম্মান। ওটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই। কিন্তু নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে গত কয়েক বছর ধরে নানা অভিযোগ, সংশয়, শঙ্কা আর অবিশ্বাসের কথা তুলে ধরছেন খোদ আইনজীবীরাই। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির (২০২১-২২) কার্যকরী পরিষদের ভোট গ্রহণ শুরু আর কয়েক ঘন্টা পরেই (২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা)। তবে বিজ্ঞদের নির্বাচনেও এবারও নেই উচ্ছাস, সেখানে ভর করেছে অজানা সংশয়, শংকা আর অবিশ্বাস। 


     গত বছরে এই নির্বাচনের পুরোটা সময় নানা উত্তাপ আর ঘটনাবহুল সময়ের মধ্য দিয়ে গেলেও এবার সকলের ধারণা ছিলো হেসে খেলে জিতবে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল। তবে অজানা কারণে উচ্ছ্বাস নেই আওয়ামী প্যানেলে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে পক্ষ থেকে নির্বাচনী ইশতিহার ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগ দেয়া হচ্ছে। তারা একদিকে সুষ্ঠু পরিবেশের জন্য নিরাপত্তাজনিত সহযোগিতা চেয়ে আবেদন করেছেন  পুলিশ সুপারের কাছে। আবার অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিষ্ট্রেট চেয়ে আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে। এখানেই শেষ নয়, আইনজীবীরা বলছেন, আইনজীবী সমিতির ইতিহাসে এবারই প্রথমবার পাঁচ আইনজীবীর নাম নির্দিষ্ট করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশনার, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড.সরকার হুমায়ুন কবির। তার অভিযোগ অনুসারে তিনি বলতে চেয়েছেন, প্রতি বছরই বার নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, আইন সম্পাদক ও পিপি এড.ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এড.মাসুদুর রউফ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল এবং এড.কামাল হোসেন বারের নির্বাচনকে প্রভাবিত করেন। তারা যেন ভোট কেন্দ্রে না থাকতে পারেন আবেদনে সরকার হুমায়ুন কবির সে কথাটি বলেছেন।


সহজ জয়ে অজানা শঙ্কা 


বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এড. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের উপর ভরসা করে ১৭ জনের প্যানেল ঘোষণা দিয়েছে আওয়ামী সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ। নির্বাচনে প্রচারণার শুরুর দিকে আইনজীবীরা ভেবেছিলো গতবারের নির্বাচনের মতো এবারও সহজ-সরলভাবে প্রভাবশালী জয় ছিনিয়ে আনবে এই প্যানেলের প্রার্থীরা। কিন্তু সময় যত গড়িয়েছে, খোলা মাঠেও অজানা শঙ্কা তাড়া করবার ব্যাপারটি ঠাওর করছেন সাধারণ আইনজীবীরা। এই প্যানেলের পক্ষে বহিরাগতরা মহড়া দিয়েছেন এমন অভিযোগ আগের নির্বাচনের মতো এবারও বিপক্ষের প্যানেলের ছিলো। অবশ্য এই প্যানেলের প্রার্থীরা সেসব আমলে নেননি। কিন্তু সহজ সরল জয়ের পথে থাকা এই প্যানেলের শঙ্কার জায়গাটি ভিন্নখানে। বিশেষ করে গত কয়েক বছর ধরে নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের জাতীয় আইনজীবী নেতাদের সরব উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো, এবারও সেটির ব্যাতিক্রম হয়নি। কিন্তু  এজায়গাটিতে একেবারেই অনুজ্জ্বল আওয়ামী প্যানেল। মাত্রারিক্ত আত্মবিশ্বাসই কি সিনিয়র আইনজীবী নেতাদের অংশগ্রহণে বাধা হয়েছে এমন প্রশ্ন নিজেদের আইনজীবীদের প্যানেলে। জয় হোক কিংবা পরাজয়, নির্বাচনী আমেজ অনেকটাই ফিকেঁ হয়ে গিয়েছে জাতীয় আইনজীবী নেতাদের অনুপুস্থিতিতে এমনটাই ভাবেন আইনজীবীরা। তবে আইনজীবীদের ভাষ্য, এই প্যানেলের মাধ্যমে আইনজীবীদের বহুতল ভবন নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এটিতে দ্বিমত নেই, তবে এত অর্জনের পরও কেন আনন্দ নেই সে জায়গাটিই হচ্ছে শঙ্কার অভিমত আইনজীবীদের। সূত্র জানিয়েছে, এবারের নির্বাচনে বেশ কয়েকজন শক্তিশালী আইনজীবী ও তাদের সমর্থকরাও পুরো প্রচারণা জুড়ে এই প্যানেল থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। 

নরম প্রার্থী গরম অংশগ্রহণ


নির্বাচনে জয়-পরাজয় যাই হোক, অংশগ্রহণই মূল কথা এমন আচরণই লক্ষ্য করা গেছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে। সভাপতি প্রার্থী সরকার হুমায়ুন কবিরকে নিয়ে শোনা যায় শত কথা আর সাধারণ সম্পাদক প্রার্থী এড.কামাল হোসেন মোল্লাও নতুন। কিন্তু নির্বাচনে সহজেই জয় পাইয়ে দিতে নারাজ এমন মানসিকতা নিয়েই নরম প্রার্থী দিয়ে গরম অংশগ্রহণ করেছে বিএনপি মত আইনজীবীদের। তবে আইনজীবীদের মতে, নির্বাচনে বিএনপি প্যানেল এবার গত কয়েকবছরের তুলনায় বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নিয়েছে। অভিযোগ, আহবানের পাশাপাশি এবারের নির্বাচনে বিএনপি প্যানেলের সম্মিলিত প্রচারণা ছিলো আলোচনায়। তবে এই প্যানেলের প্রধান বাধা নিজ দলেই, অবিশ্বাস আর আস্থাহীনতাই এই প্যানেলের অন্যতম সমস্যা বলে মনে করেন আইনজীবীরা। নির্বাচিত হলে কি সেবা দেবেন সেটি পরের বিষয়, কিন্তু নানা লবিংয়ে বিভ্রান্ত হন এই প্যানেলের প্রার্থীরা এমন অভিযোগ রয়েছে নিজেদের আইনজীবীদের মধ্যেই। 


বিজ্ঞদের ভোটে বহিরাগত হস্তক্ষেপ চাননা সাধারণ আইনজীবীরা


বাইরের কোন প্রভাব কিংবা হস্তক্ষেপ চাননা সাধারণ আইনজীবীরা।তারা চান, জয় হোক তাদেরই যাদের আইনজীবীরা নির্বাচিত করতে চান। প্রভাবিত করে কিংবা জোর করে অনর্থক আইনজীবীদের ভোটে যাতে কেউ হস্তক্ষেপ না করেন। আইনজীবীরা তাদের ভোটে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে কখনোই ভুল করবেননা। 


নির্বাচনে লড়ছেন যারা


দুই প্যানেলের ৩৪ প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থী নিয়ে এবারের নির্বাচনে সর্বমোট ৩৫ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। 


আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ :  সভাপতি পদে এড.মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক পদে এড. মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে এড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে এড.রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে এড.মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে এড.মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড.সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড.মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড.নুসরাত জাহান তানিয়াকে এবং সদস্য পদে এড.রোমানা আক্তার, এড.আবু তাহের তালুকদার, এড.কামরুল হাসান, এড. সিরাজুল হক মিলন এবং এড. শরিফুল ইসলাম।

 

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ : সভাপতি পদে এড.সরকার হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক পদে এড.কামাল হোসেন মোল্লা, সিনিয়র সহসভাপতি পদে এড.মানিক মিয়া, সহ-সভাপতি পদে এড.আনোয়ারুল আলম রিপন, যুগ্ম সম্পাদক পদে এড.সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ পদে এড.জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক পদে এড. জাহিদুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে এড.মোহসীন মিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড.গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড.আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড.আমিনুল ইসলাম এবং সদস্য পদে এড.মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, এড.হাবিবুর রহমান, এড. আসিয়া সুলতানা জেমী, এড.হাফিজুর রহমান মাসুদ এবং জামান হোসেন।


স্বতন্ত্র প্রার্থী : সাধারণ সম্পাদক পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে এড.জসিম উদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করছেন।

 

নির্বাচন কমিশন


আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড.শামসুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বাকি চার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এড. আশরাফ হোসেন, এড. মেরিনা বেগম, এড. আব্দুর রহিম এবং এড. সুখচাঁদ সরকার। আপিল বোর্ডে রয়েছেন, এড.এমদাদুল হক তারাজ উদ্দিন, এড.হুমায়ুন কবির আহমেদ এবং এড.বুলবুল আহমেদ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন