নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের শেষ দিনের প্রচারণায় সরগরম উঠেছে আদালতপাড়া। আওয়ামী ও বিএনপি পন্থী আইনজীবীদের মিছিল শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো আদালতপাড়াসহ এর আশপাশের এলাকা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই শুরু হওয়া এই প্রচারণায় অংশ নেয় আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহসীন-মাহবুব প্যানেল এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফ্রন্ট মনোনীত হুমায়ূন-কামাল প্যানেল সমর্থিত আইনজীবীগণ।

এ সময় উভয় প্যানেলের সমর্থকরাই সমর্থনের আশায় শোডাউন করেন। শ্লোগান ও মিছিল নিয়ে তারা আদালতপাড়া প্রদক্ষিণ এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় উভয় পক্ষই তাদের নিজ প্যানেলের জয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


