Logo
Logo
×

আদালতপাড়া

কারা বহিরাগত প্রশ্ন খোকন সাহা`র

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১২:৩৫ এএম

কারা বহিরাগত প্রশ্ন খোকন সাহা`র
Swapno

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্য করে বলেছেন, তারা বললেন-বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জের একটি-দুইটি  পত্রিকায় বহিরাগত উকিলদের নির্বাচনে এসেছে বলে নিউজ আসছে। খোকন সাহা প্রশ্ন রেখে বলেন, কারা বহিরাগত? আজ শাহ নিজাম আসছে! আগামীকাল হয়তো লেখবেন বহিরাগতরা মিছিলে  ছিলো। মামলায় হাজিরা দেয়ার জন্য শাহ নিজাম আদালতে এসেছে ।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহসীন-মাহাবুব প্যানেলের ১৭ জন প্রার্থী ও আওয়ামীলীগের আইনজীবীদের নিয়ে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।


বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশ্য করে খোকন সাহা বলেন, ওদের মিছিলে কারা ছিলো? সারা দেশে দুই শতাদিক মানুষকে আগুন দিয়ে যারা মেরেছিলো তারা। মিছিলে ছিলো যাদের নামে হত্যা মামলা, নাশকতা মামলা রয়েছে। যারা আগুনে পুড়ে মানুষ হত্যা করেছে তাদেরকে নিয়ে মিছিল করেছে তারা।


খোকন সাহা আরো বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ভাই আপনাদেরকে আহ্বান জানিয়ে ছিলো। আজ সেলিম ভাই এর টাকায় আপনারা বিল্ডিং (আইনজীবি বার ভবনে) বসেন। আপনারা যেটিকে মুলা বলেন, এখন মুলার ভিতরে গিয়ে বসেন। বার ভবন আরও উপরের দিকে যেতে থাকবে। যে মুলার কথা বলছেন সেই মুলা দিনের পর দিন বড় হবে, সেটা ওসমান পরিবার করে দিবে।

 

 এড. খোকন সাহা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বলেন, আমি আপনাদেরকে আশ্বাস দিয়ে বলেছিলাম সুন্দর ও শান্তি পূর্ণভাবে হবে। এখনও আশস্ত করে বলতে চাই নির্বাচন নিরেপেক্ষ হবে আমরা কথা দিতে পারি।

 

এরআগে আওয়ামী প্যানেলের প্রচারণায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ  ও ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণায় সভাপতি প্রার্থী মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবর রহমানের নেতৃত্বে পূর্ণ প্যানেল অংশগ্রহণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন