Logo
Logo
×

আদালতপাড়া

আদালতপাড়ায় মোহসীন-মাহবুব প্যানেল’র প্রচারণা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ০৭:৪৩ পিএম

আদালতপাড়ায় মোহসীন-মাহবুব প্যানেল’র প্রচারণা
Swapno

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের (মোহসীন-মাহবুব) প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে আদালতে শোডাউন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালতপাড়ায় তারা আওয়ামীলীগের আইনজীবী ও প্যানেলের ১৭ জন প্রার্থীকে নিয়ে এ প্রচারণা চালায়।

 

মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বর্তমান সভাপতি এবং এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী এড. মুহাম্মদ মোহসীন মিয়া এবং বর্তমান সাধারণ সম্পাদক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী এড. মাহবুবুর রহমান সহ প্যানেলের প্রর্থীগণ।

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এড. মাসুদ উর রউফ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, মহানগর কৃষক লীগের সভাপতি জিল্লুর রহমান লিটন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন

 

নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক ইসমাইল প্রধান রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জিপি এডভোকেট মেরিনা বেগম, আওয়ামীলীগ মহিলা আইনজীবী পরিষদের সভানেত্রী সেলিনা ইয়াসমিন, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও এপিপি এড. সুইটি ইয়াসমিন প্রমুখ।

 

এই প্যানেলের অন্যান্য আইনজীবী প্রর্থীরা হলো

 

সিনিয়র সহসভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আসাদুল ইসলাম বিপ্লব, সমাজ সেবা সম্পাদক ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক নুসরাত জাহান তানিয়া।

 

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজুল হক মিলন, শরিফুল ইসলাম, কামরুল হাসান, আবু তাহের রানা ও রোমানা আক্তার।

 

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন