Logo
Logo
×

আদালতপাড়া

ম্যাজিষ্ট্রেট চেয়ে জেলা প্রশাসক বরাবর বিএনপি আইনজীবীদের আবেদন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৮:৪২ পিএম

ম্যাজিষ্ট্রেট চেয়ে জেলা প্রশাসক বরাবর বিএনপি আইনজীবীদের আবেদন
Swapno

আইনজীবী সমিতির নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক রাখতে এবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ'র সহযোগিতা চেয়েছেন বিএনপির আইনজীবীরা ।

 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ'র কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ বিষয়ে একটি লিখিত আবেদন জমা দেন তারা। গতকাল একই বিষয়ে পুলিশ সুপার জায়েদুল আলমের কাছে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন তারা।   

 

এড. সাখাওয়াত হোসেন খান জেলা প্রশাসককে জানান, গত দুই বছর যাবৎ আইনজীবী নির্বাচনে বহিরাগতদের নিয়ে এসে প্রভাব বিস্তার করছে। আইনজীবীদের নির্বাচনে বহিরাগতদের নিয়ে এসে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া নির্বাচনের আগে বিএনপির আইনজীবীদের নানাভাবে হুমকি প্রদান করা হয়। আমরা আইনজীবীরা আমাদের পরিবার পরিজন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি। আপনি জেলার অভিভাবক আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আমাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর নির্বাচন যাতে করে অবাধ সুষ্ঠু হয় এবং নির্বাচনের দিন যাতে আদালত পাড়ায় বহিরাগতরা এসে প্রভাবিত করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এবং নির্বাচনের দিন জেলা প্রশাসকের পক্ষে থেকে দুই জন ম্যাজিট্রেট দেওয়ার জন্য অনুরোধ করেন। 

 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এসব কথা শুনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেন। 

 

এসময় প্রার্থীদের উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এড. নবী হোসেন, এড. আজিজুর রহমান মোল্লা, এড. রকিবুল হাসান শিমুল, এড. রফিক আহমেদ, এড. আবু আল ইউসুফ টিপু, এড. কাজী আ: গাফফার, এড. আ: সামাদ আজাদ, এড. আনিসুর রহমান মোল্লা, এড. নুরুল আমিন মাসুম, এড. নজরুল ইসলাম মাসুম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. ফজলুর রহমান ফাহিম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন