মোহসীন-মাহবুব প্যানেলের জমজমাট নির্বাচনী প্রচারণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ০৮:১০ পিএম
জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. মুহাম্মদ মোহসীন মিয়া-এড.মাহবুবুর রহমান প্যানেলের জমজমাট নির্বাচনীয় প্রচারণায় আইনজীবীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত আদালত পাড়া।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.খোকন সাহার নেতৃত্বে আওয়ামীলীগ পন্থী আইনজীবীরা মিছিল সহকারে প্যানেলের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময়ে আইনজীবীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আদালত পাড়া। সবার মুখে একটাই শ্লোগান সবার সেরা পরিষদ মোহসীন- মাহবুব পরিষদ, উন্নয়নের পরিষদ মোহসীন- মাহবুব পরিষদ।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন, জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এড. মাসুদুর রউফ, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. সেলিনা ইয়াসমিন, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও এপিপি এড. সুইটি ইয়াসমিন প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায়।


