জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৭:০৩ পিএম
আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এরআগে আইনজীবী ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে এড.সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে এড.কামাল হোসেন মোল্লাসহ ১৭ জনের প্যানেল চূড়ান্ত করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিযর সহ-সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান। পরে বিকেলে নির্বাচন কমিশনার অতিরিক্ত পিপি আব্দুর রহিমের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়পত্র জমা শেষে এড.সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নারায়ণগঞ্জ বারে আমিও সভাপতি ছিলাম। অনেক প্রতিথযশা আইনজীবীরা এই বারে নেতৃত্ব দিয়েছেন। নারায়ণগঞ্জ বার অতীতে ঐতিহ্য রক্ষা করে আইনজীবীদের কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করেছে। ৩ বছর আগে আইনজীবী সমিতির নির্বাচন যেভাবে হয়েছে ২৮ জানুয়ারির নির্বাচন সেভাবে হবে বলে আমি আশা করি। নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের যেন আইনজীবীরা যাতে ভোট দিতে যেতে পারে। নির্বাচনে যাতে কোন ভয়-ভীতি প্রদর্শণ করা না হয়। সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে আশা নিয়ে এই ১৭ জনের প্যানেল দিয়েছি।
সভাপতি প্রার্থী এড.সরকার হুমায়ুন কবির বলেন, ‘আমরা নির্বাচনে দাঁড়িয়েছি, আমরা যাতে সঠিক ভোটারদের ভোট পাই। এখানে যারা উপস্থিত হয়েছে তারা সকলেই যার যার ভোট নিজে দেয়ার ইচ্ছা নিয়ে এসেছে। সবসময় ঐক্যবদ্ধ থাকবেন, আমরা বিজয়ী হবো।’
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি পদে এড. শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদে এড. আনোয়ারুল আলম রিপন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ, কোষাধ্যক্ষ পদে এড. জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ণ সম্পাদক পদে এড. জাহিদুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক পদে এড. মোহসীন শেখ, ক্রীড়া সম্পাদক পদে এড. গোলাম সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজ সেবা সম্পাদক পদে এড. আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য পদে এড. মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, এড. হাবিবুর রহমান, এড. আছিয়া সুলতানা জেমি, এড. হাফিজুর রহমান মাসুদ, এড. জামান হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।


