Logo
Logo
×

আদালতপাড়া

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা, মনোনয়নপত্র জমা

Icon

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ০৫:২৫ পিএম

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা, মনোনয়নপত্র জমা
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এড. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১৭ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। 

 

বুধবার (১৩ জানুয়ারি) সকালে মনোনয়ন বোর্ডের আহ্বায়ক পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী প্যানেল ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরই আওয়ামী পন্থী আইনজীবীরা নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। 

 

মনোনয়নপত্র দাখিলের পর সভাপতি প্রার্থী এড. মোহসীন মিয়া বলেন, ‘গতবারের মতো এবারও আমাদের পূর্ণ প্যানেল জয়ী করার ব্যাপারে আমরা আশাবাদী। আমরা আইনজীবীদের জন্য কাজ করেছি। ডিজিটাল বার ভবন নির্মাণের কাজ ত্বরান্বিত করে আইনজীবীদের বসার সুব্যবস্থা করেছি। বাকি কাজও চলমান আছে। আইনজীবীদের স্বার্থ রক্ষায় আমরা সবসময়ই সরব। আর তাই আমরা আইনজীবীদের ভোট পেয়ে জয়ী হবার ব্যাপারে আশাবাদী। আইনজীবীদের স্বতস্ফূর্ত ভোটে পূর্ণ প্যানেল জয়ী হলে আইনজীবীদের স্বার্থে কাজ করবে আমাদের প্যানেল।’

 

সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. বরুণ চন্দ্র দে, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে এড. রবিউল আমিন রনি, কোষাধক্ষ্য পদে এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে এড. সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. হাসিবুল হাসান রনি, সমাজ সেবা সম্পাদক পদে এড. ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. সিরাজুল হক মিলন, এড. সুজন প্রধান, এড. কামরুল হাসান, এড. আবু তাহের রানা ও এড. রোমানা আক্তার।

 

প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৪ জানুুয়ারি প্রার্থীতা যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৮ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন