Logo
Logo
×

আদালতপাড়া

দলীয় মনোনয়নপত্র কিনলেন আইনজীবী সমিতির সভাপতি-সেক্রেটারি

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ০৯:৫৩ পিএম

দলীয় মনোনয়নপত্র কিনলেন আইনজীবী সমিতির সভাপতি-সেক্রেটারি
Swapno

২০২১-২০২২ সালের আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে দলীয় মনোনয়নপত্র কিনেছেন সভাপতি প্রার্থী ও আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এড.মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী ও বারের বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আওয়ামীপন্থী আইজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এড.মাসুদ-উর-রউফ এর কাছ থেকে এই মনোনয়নপত্র ক্রয় করেন।

 

এসময় সভাপতি প্রার্থী এড.মোহসীন মিয়া জানান, ‘আমি আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হয়ে সাধারণ সম্পাদক ও সভাপতির পদে থেকে দায়িত্ব পালন করেছি। তাই এবারও আমি সকলের সম্মতিতে নির্বাচন করার লক্ষ্যে নিয়ে মনোনয়ন পত্র ক্রয় করলাম। তবে আমি আশাবাদী, এবারের নির্বাচনে  সকলের ভোট পেয়ে নির্বাচিত হবো। তাই আমি সকলের দোয়া কামনা করছি।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন