Logo
Logo
×

আদালতপাড়া

জেলা প্রশাসকের সাথে পিপি ও এপিপিদের সৌজন্য মতবিনিময় সভা 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০৮:২০ পিএম

জেলা প্রশাসকের সাথে পিপি ও এপিপিদের সৌজন্য মতবিনিময় সভা 
Swapno

নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সাথে  জেলার বিজ্ঞ আইন কর্মকর্তা পিপি ও এপিপিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার ( ১১ জানুয়ারি ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় নারায়ণগঞ্জ জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন আদালতের পিপি ও এপিপিদের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করেন এবং  বেতন-ভাতার বিষয়টি তুলে ধরেন। ডিসি  মোস্তাইন বিল্লাহ তাদের বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের করার আশ্বাস দেন। 


মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাদিজা তাহেরা ববি, জিপি এড. মেরিনা বেগম, নারী ও শিশু আদালতের পিপি এড. রকিব উদ্দিন, অতিরিক্ত পিপি এড. জাসমিন আহমেদ, এড. সালাউদ্দিন সুইট, এড. মাকসুদা হাবিব, সহকারী পিপি এড.নুর জাহান বেগম, এড. সুইটি ইয়াসমিন, এড. মো. স্বপন ভূঁইয়া, এড. মাহমুদুল নবী লিটন, এড. শাহনাজ আক্তার শম্পা প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন