Logo
Logo
×

আদালতপাড়া

২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৮:০২ পিএম

২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে আগামী ২৮ জানুয়ারী আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের  নীচতলায় বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

 

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের জন্যে ৫ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের আপীল বোর্ড গঠন করা হয়েছে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এড.সামসুল ইসলাম ভূইয়া।

 

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখচাদ সরকার। আপীল বোর্ডে দায়িত্ব পালন করবেন এড. ইমদাদুল হক তারাজুদ্দিন, এড. হুমায়ুন কবীর এবং এড. বুলবুল।

 

বার্ষিক সাধারণ সভা শেষে আওয়ামীলীগের আইনজীবীরা আনন্দ মিছিল বের করেন এবং বিএনপির আইনজীবীরা নির্বাচন কমিশন বাতিলের দাবীতে আদালতপাড়ায় বিক্ষোভ সমাবেশ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন