নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে জব্দকৃত বিভিন্ন মাদকদ্রব্য কর্মকর্তাদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ এর আদালত পাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৪ টায় আদালত পাড়ার সার্কিট হাউজের পাশে এই মাদকদব্যগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন, মো. মিল্টন হোসেন, মো. কাউছার আলম ও মো. শাকিল আহাম্মেদ, পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান প্রমুখ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপপরিদর্শক মো. সালাহ্ উদ্দিন বলেন, ৪ কেজি ৪১৮ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ফেনসিডিল, ২২’শ ৫০ পুড়িয়া হেরোইন, ১৬ ক্যান বিয়ার, ৪ লিটার ৫০০ মিলি লিটার চোরাই মদ, ৬৫৪ পিস জিনসিং প্লাস ফ্রুট সিরাপ ও ১৯৪ পিস সিনটা জুস ধ্বংস করা হয়েছে।


