Logo
Logo
×

আদালতপাড়া

চাচার জমি বিক্রির টাকা চুরির দায়ে ভাতিজা রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ০৭:৪৫ পিএম

চাচার জমি বিক্রির টাকা চুরির দায়ে ভাতিজা রিমান্ডে
Swapno

চাচার জমি বিক্রির ৪০ লক্ষ টাকা চুরির দায়ে গ্রেফতারকৃত ভাতিজা অনিক দাসকে (২৭) ১ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। অনিক বন্দর দিঘীরপাড় সিরাজদৌল্লার মাঠ এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে।


বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়ামিনের আদালতে এ রিমান্ডের আদেশ দেওয়া হয়।

 

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এস এস আই সামিরা রহমান বলেন, আসামি অনিককে জেলা গোয়েন্দা শাখার পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে তুলেন। শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, করোনার সময় কোনো কাজ না থাকায় অনিক দাস তার চাচা ফালান চন্দ্র দাসের নারায়ণগঞ্জ সিটিকর্পোরেশন পুলিশ ফাঁড়ি উত্তর দিকের এড, সুরুজ আলীর ভাড়া বাসায় চলে যায়।

 

তখন থেকেই অনিক তার চাচাতো ভাইয়ের ব্যবসা দেখা শোনা করত। ব্যবসায়ীক কাজে অনিক প্রায়ই তার চাচার বাসায় যাতায়াত ছিল। অনিক জানতো যে, তার চাচার টাকা পয়সা কোথায় রাখা হয়। 

 

২০২০ সালের ২১ আগস্ট অনিক তার চাচার বাসায় আসার পরপরই আলমারী থেকে ৪০ লাখ টাকা খোয়া যায়। অনিকও এ ঘটনার পর ওই বাসায় যাওয়া বন্ধ করে দেয়। সন্দেহ থেকেই পরে অনিকের নামে তাঁর চাচী বাসনা রানী দাস সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন