Logo
Logo
×

আদালতপাড়া

নাশকতার মামলায় জেলা বিএনপি’র ২২ নেতাকর্মীর হাজিরা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ পিএম

নাশকতার মামলায় জেলা বিএনপি’র ২২ নেতাকর্মীর হাজিরা
Swapno

নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২২ জন নেতাকর্মী। নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং- ৩৯(১২)১৯।

 

বুধবার (৬ জানুয়ারি ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে হাজিরা দেন তারা। 

 

আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বর্তমান জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বারসহ বিএনপির ২২ নেতাকর্মী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন