Logo
Logo
×

আদালতপাড়া

২ কোটি টাকা আত্মসাত চক্রের সদস্য রিমান্ডে

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৫:৩৫ পিএম

২ কোটি টাকা আত্মসাত চক্রের সদস্য রিমান্ডে
Swapno

১ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় জমির দলিল জাল চক্রের সদস্য মো. আয়নাল হক (৫৫)’কে ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আয়নাল হক বন্দর থানার লক্ষন খোলা এলাকার মৃত. আ. ছামাদের ছেলে।

 

সোমবার ৫ জানুয়ারি সকালে আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহেম্মদ দুই দিনের রিমান্ডের আদেশ দেন।   

 

এর আগে, রোববার ৩ জানুয়ারি সকালে আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালত জামিন না মঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

 

এবিষয়ে কোর্ট পুলিশের এএসআই তাহমিনা বলেন, প্রায় ২ কোটি টাকা আত্মসাতের মামলায় আসামি মো. আয়নাল হকের বিরূদ্ধে আজ পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন