Logo
Logo
×

আদালতপাড়া

অস্ত্র মামলায় জেলা ছাত্রদল সভাপতি রনির হাজিরা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১, ০৪:৩৯ পিএম

অস্ত্র মামলায় জেলা ছাত্রদল সভাপতি রনির হাজিরা
Swapno

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। মামলাটি দায়ের করেছিল ফতুল্লা থানা পুলিশ। বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৩৭/১৯।

 

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজিরা দেন তিনি।

 

আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ফতল্লা থানার একটি অস্ত্র মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। এগুলো সব গায়েবী মিথ্যা মামলা। এসব মামলায় রনির কোন সম্পৃক্ততা নেই।

 

তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে এই অবৈধ অস্ত্র মামলা দিয়ে তাকে দীর্ঘদিন কারারুদ্ধ করা হয়েছিল।

 

এ সময় আদালতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রাসেল মাহমুদ, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনসহ নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মশিউর রহমান রনিকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে পুলিশ।

 

তবে রনির পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে রনিকে তুলে নিয়ে যাওয়া হয়।

 

ফতল্লা মডেল থানার তৎকালীন ওসি মঞ্জুর কাদের জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রনিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই সময়ে রনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন