স্ত্রী হত্যায় আদালতে শিক্ষকের জবানবন্দি
কোর্ট রিপোর্টার
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১০:৩৫ পিএম
বন্দরে সুলতানা আক্তার শান্তা (২২) নামের এক গৃহ বধুকে মাথায় আঘাত করে,শরীরে লবণ মেখে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত গৃহবধুর স্বামী আমিনুল ইসলাম (৩০) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে আসামী আমিনুল ইসলাম এ জবানবন্দি দেন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এ এস আই তাহমিনা বলেন, স্ত্রীকে হত্যার ঘটনায় আসামী আমিনুল ইসলাম আদালতে জবানবন্দি দিয়েছেন।
বন্দর থানার এস আই আব্দুল সবুর খান বলেন,এ মামলাটির আসামি আমিনুর ইসলামকে ২৯ ডিসেম্বর এ গ্রেফতার করি। আনোয়ার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ হত্যা কান্ডটি হয়েছে স্ত্রী ফোনে অন্য কারো সাথে কথা বলত। স্বামী স্ত্রী প্রায় ছাড়াছাড়ি পর্যায় চলে যায়। মূলত পারিবারিক সমস্যার কারনে এ হত্যা কান্ডটি হয়েছে।
প্রসঙ্গত,গত ২৯ ডিসেম্বর বন্দরে ম্থায় আঘাত করে ,শরীরে লবণ মাখানো অবস্থায় সুলতানা আক্তার শান্তা (২২) নামে এক গৃহবধুর কম্বল পেঁচানো মরদেহ উদ্ধার করে বন্দর থানার পুলিশ। সেদিন দুপুরের দিকে উপজেলা স্বাথ্য কমপ্লেক্স থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ দিকে হাসপাতালে ওই অবস্থায় মরদেহ ফেলে পালানোর সময় আমিনুল ইসলাম (৩০) নামে এক স্কুল শিক্ষককে আটক করে পুলিশ।
তিনি শান্তার স্বামী । চিকিৎসকদের ধারণা ওই গৃহবধূকে আরও দু ইবা তিন দিন আগে হত্যাটি হয়। নিহত সুলতানা আক্তার শান্তা সোনারগাঁ উপজেলার বাবরদী এলাকার মো. কলিমউল্লাহ মিয়ার মেয়ে এবং আটক আমিনুল ইসলাম বন্দরে রাজবাড়ী এলাকার সুলতান মিয়ার ছেল্ েসে বন্দর গার্লস স্কুলের গণিতের শিক্ষক হিসেবে কর্মরত ছিলো।


