নেশা জাতীয় স্পীড পানীয় পান করিয়ে ধর্ষণ : রিমান্ডে প্রেমিক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ১১:৫১ পিএম
সোনারগাঁয়ে এক তরুনীকে (১৬) নেশা জাতীয় স্পীড পানীয় পান করিয়ে জোর পূর্বক ধর্ষণ করে প্রেমিক সুমন (৩৫)। এ ঘটনায় ওই ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে মামলাটি পুলিশ বুরো ইনভেস্টিগেশন (পিবিআই) তে হস্তান্তর হলে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পিবিআই।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর এর আদালতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামি সুমন (৩৫) রূপগঞ্জ থানার মুশুরী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই ফেরদাউসী বলেন, আসামি সুমনের ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে তুলেন পিবিআই । পরে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারসূত্রে জানা যায়, সুমন প্রথমে তরুনীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু সুমন তাতে ব্যর্থ হয়। পরে সুমন এ মামলা অভিযুক্তকারী আসামী লাভলি ওরফে লাকি আক্তার ও খোকন মোল্লাকে বিষয়টি জানায়। তারপর থেকে লাকি ও খোকন মোল্লা তরুনীকে ফোন করে ফুসলিয়ে রাজী করায় সুমনের প্রেমের প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য।
তরুনীর ছোট ভাই গত ২০১৯ সালের ২৪ জানুয়ারী মাসে উপবৃত্তির টাকা বিকাশ থেকে বের করার জন্য বাড়ি থেকে বের হয়। সেদিন তরুনী সুমনের সাথে দেখা করতে সোনারগাঁ থানার পেরার সাকিনস্থ রাজমনি পিড়ামিডের রেস্ট হাউজের একটি কক্ষে নিয়ে গিয়ে সেখানে সুমন তরুনীর সাথে প্রেমের অভিনয় করে তাকে নেশা জাতীয় স্পীড পানীয় পান করিয়ে জোর পূর্বক ধর্ষণ করে সুমন।
ধর্ষণের শেষে তরুনীকে মেরে ফেলার ভয়ভীতি দেখায় সুমন। পরে সুমন তরুনীকে একটি অটোরিক্সায় তুলে দেন। তরুনী তার বাড়ির কাছে পৌঁছানে অচেতন হয়ে মাটিতে পরে থাকে। তরুনীর আত্মীয়রা তরুনীর মাকে খবর দেন।
তরুনীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরুনীর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডেকেল কলেজ ওসি.সিতে প্রেরণ করেন। পরে তরুনীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এ মামলার আসামি লাভলি ওরফে লাকি আক্তার ও খোকন মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া তারা এ মামলা থেকে খালাস পান। অন্য দিকে এ মামলার প্রধান আসামি রিপন জামিনের জন্য আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে ছিল আদালত।
কিন্তু হাইকোর্ট বিভাগের সুপ্রীম কোর্ট থেকে গত ১৯ ডিসেম্বর এ পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই হেডকোয়ার্টাসকে নির্দেশ প্রদান করেন।


