Logo
Logo
×

আদালতপাড়া

বন্দরে আরাফাত হত্যা মামলার আসামী রিপনের আদালতে জবানবন্দি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৩ পিএম

বন্দরে আরাফাত হত্যা মামলার আসামী রিপনের আদালতে জবানবন্দি
Swapno

৪ দিনের রিমান্ড শেষে আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বন্দরে শিশু আরাফাতকে (১২) অপহরণের পর হত্যা মামলার প্রধান আসামি রিপন (২৬)।

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম এর আদালতে আসামি রিপনের এই জবানবন্দি রেকর্ড করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই তাহমিনা বলেন, আসামি রিপন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

 

ডিবির ইন্সেপেক্টর আকুল কান্দ বলেন, আসামী রিপন আদালতে তার দোষ স্বীকার করেছে। শিশুটির পরিবারের সাথে আগে থেকেই তাদের একটা শত্রুতা ছিল এবং সেই কারণেই শিশুটিকে হত্যা করেছে বলে রিপন জবানবন্দিতে জানিয়েছেন।

 

এর আগে ২২ ডিসেম্বর রিপন আদালতে আত্মসমর্পণ করে। ২৩ ডিসেম্বর রিপনকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত।

 

প্রসঙ্গত, বন্দর উপজেলার লাউসার গ্রামের মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম মনার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাত (১২) ১৫ ডিসেম্বর রাতে বাড়ির পাশেই বিজয় দিবসের কনসার্ট অনুষ্ঠানে যায়। কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপনসহ অজ্ঞাত আরও কয়েকজন আরাফাতকে অপহরণ করে বাড়ির পাশের পরিত্যক্ত স্কুল ভবনে নিয়ে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে দেয়। পরে গলা টিপে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। নিখোঁজের ৩ দিন পর শুক্রবার সকালে পুকুর থেকে আরাফাতের লাশ উদ্ধার করা হয়। ১৬ ডিসেম্বর রাতে আরাফাতের মা রিনজু বেগম বাদী হয়ে রিপনকে প্রধান আসামি করে রাব্বিসহ আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন