বিদায়ী ডিসি’র সাথে আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ০৫:০৮ পিএম
নারায়ণগঞ্জ এর বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ ডিসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের নেতৃত্বে এই সাক্ষাত করা হয়।
এসময়ে আরোও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এড. সেলিনা ইয়াসমিন, সমিতির সিনিয়র সহসভাপতি এডভোকেট বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি এড. তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. বরুণ চন্দ্র দে, কোষাধ্যক্ষ এড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ণ সম্পাদক এড. আবুুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. মুহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. ফাহমিদা আক্তার সিমি, সমাজ সেবা সম্পাদক এড. হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. নূসরাত জাহান তানিয়া, কার্যকরী পরিষদ সদস্য এড. কামরুন নেছা সূবর্ণা, এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, এড. কামরুল হাসান, এড. আজিম ভূঁইয়া ও এড. আসাদুল্লাহ সাগর।


