Logo
Logo
×

আদালতপাড়া

বন্দরে শিশু আরাফাত হত্যা, প্রধান আসামীর আত্মসমর্পন

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৯:০৯ পিএম

বন্দরে শিশু আরাফাত হত্যা, প্রধান আসামীর আত্মসমর্পন
Swapno

বন্দরে অপহরণের পর স্কুল ছাত্র আরাফাতকে হত্যা মামলার প্রধান আসামী রিপন আদালতে আত্নসমর্পণ করেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মিল্টন মিয়ার আদালতে তিনি আত্নসমর্পণ করেন।

 

এদিকে আত্মসমর্পনের খবর পেয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিরাজদৌল্লাহ আসামী রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামি রিপন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার ইসলাম মিয়ার ছেলে।

 

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিরাজদৌল্লাহ জানান, বন্দর উপজেলার লাউসার গ্রামের মদনপুর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম মনা’র ছেলে, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাত (১১) কে গত ১৫ ডিসেম্বর রাত ৯ টার দিকে বিজয় দিবস উপলক্ষে বাড়ি পাশেই কনসার্ট অনুষ্ঠানে যায়।

 

কনসার্ট থেকে ওই রাতে বাড়ি ফেরার পথে একই এলাকার ইসলাম মিয়ার ছেলে রিপনসহ আরো অজ্ঞাত নামা ২/৩ আরাফাতকে ধরে নিয়ে যায় বাড়ির পাশে পরিত্যক্ত এক স্কুল ভবনে। সেখানে নিয়ে প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। পরে গলা টিপে মৃত্যু নিশ্চত করে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে দেয়। শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসী ।

 

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে নিহতের মা রিনজু বেগম বাদী হয়ে একই গ্রামের ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়াকে প্রধান আসামি করে এবং রাব্বিসহ আরো ৪-৫কে আজ্ঞাত আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

তিনি আরও জানান, এ মামলার প্রধান আসামি রিপন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে আত্নসমর্পণ করে। রিপনকে জিজ্ঞাসাবদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন