না`গঞ্জ আইনজীবী অধিকার সংরক্ষণ পরিষদের শহীদদের প্রতি শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:০৩ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ আইনজীবী অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে চাষাঢ়া চত্বরে বীর শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি এড. জসিম উদ্দিন, সহসভাপতি এড. খায়রুল বাসার, সাধারণ সম্পাদক এড. নঈম উদ্দিন আহম্মেদ তপন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ওসামা আল মুনতাসির বাঁধনসহ আইনজীবীগণ।


