ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৩৬ পিএম
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এসএম ওয়াজেদ আলী খোকনের উদ্যোগে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ভাঙার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন।
একই সঙ্গে যারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা কঠোরভাবে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।
এ ছাড়াও যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন, যারা ইসলাম ধর্মকে অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা ।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এসএম ওয়াজেদ আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু, সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব এড. মাসুদ উর রউফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, বামপন্থী রাজনীতিক নেতা এড. আব্দুল ওহাব মিয়া, এড. শরৎ চন্দ্র সাহা ও কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, জিপি এড. মেরিনা বেগম, অতিরিক্ত পিপি এড. জাসমীন আহাম্মেদ, এড. আব্দুর রহিম, এড. কেএম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. আলী আহামেদ ভুঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক এড. আনোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ এড. আব্দুর রউফ মোল্লা, সমিতির বর্তমান কোষাধক্ষ্য এড. মনিরুজ্জামান কাজল, এপিপি এড. সুইটি ইয়াসমিন, এড. কামরুন্নাহার ময়না, এড. মাকসুদা হাবিব, এড. স্বপন ভূঁইয়া, এড. মাহামুদুন নবী লিটন, এড. ওমর ফারুক ভুঁইয়া,এড. দিলীপ বিশ্বাস, এড. আজিম ভুঁইয়া, এড. রিয়াজুল ইসলাম তালুকদার, এডএমদাদুুল হক সোহেল, এড. আব্দুল্লাহ আল রোমেল মোল্লা,এড. মামুন সিরাজুল মজিদসহ রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অন্যান্য আইনজীবীগণ।


