Logo
Logo
×

আদালতপাড়া

আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটিকে মহানগর কৃষক দলের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৫:৫৫ পিএম

আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটিকে মহানগর কৃষক দলের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদ্য নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ।

 

সোমবার ( ১৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানকে সাথে নিয়ে মহানগর কৃষক দলের আহ্বায়ক মনির হোসেন খান ও সদস্য সচিব মো. গুলজার হোসেন খানের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।

 

এসময়ে ফোরামের পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।

 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু, সাংগঠনিক সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন। শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন,মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, নুর আলম শিকদার, উজ্জল সরদার, জসিম উদ্দিন, সেলিম মিয়া মিঠু, সদস্য মো. সোহাগ খান, মিনহাজ আমিন মিঠু, মহানগর বিএনপির সদস্য আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক এড. সারোয়ার জাহান, বন্দর উপজেলা যুবদল নেতা সম্প্রাট হাসান সুজন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সেলিম আহমেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন