সোনারগায়েঁ অপহরণের শিকার স্কুল ছাত্রীর আদালতে জবানবন্দি
স্টাফ রির্পোটার
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫৪ পিএম
সোনারগাঁয়ে এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় আদালতে ২২ধারা জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী কিশোরী। রোববার ( ১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ওই কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই ফেরদেসী বলেন, ১৪বছরের কিশোরী অপহরণ মামলায় জবানবন্দি দিয়েছেন আদালতে।এ মামলার অভিযুক্তকারী আসামী হলো ৫জন। তারা এখনো কেউ গ্রেফতার হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা যায়,এ মামলার অভিযুক্তকারী ৫জন আসামীরা হলো,সোনারগাঁ কাচপুরের সোনাপুর এলাকার শাকিল আহম্মেদ (২৩), শাহাদাৎ হোসেন (৩৬),সাইফুল আহম্মেদ (৩৪),শামীম (২৮),লিটন হাওলাদার (৪৫)। গত ১ ডিসেম্বর স্কুল ছাত্রী (১৪) পরীক্ষার সীটের খাতা জমা দেওয়ার জন্য বের হয়।
তারপর ছাত্রীকে পাওয়া যায়নি। তখন ছাত্রীর বাবা অনেক খোঁজাখুজি করে না পেয়ে সোনারগাঁও থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরী করে। সোনারগাঁও পুলিশ ছাত্রীকে খোঁজার এক পর্যায় গত ১২ ডিসেম্বর জানতে পারে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন লিটন হাওলাদারের বাড়িতে থাকে স্কুল ছাত্রী। পরে সোনারগাঁ থানার রিকুইজেশন মূলে মাদারীপুর সদর থানার পুলিশ সোনারগাঁ থানায় নিয়ে আসে।
তখন স্কুল ছাত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায় শাকিল ছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তখন শাকিলের প্রেমের প্রস্তাবে রাজী ছিল না।
গত ১ ডিসেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে সোনারগাঁ কাঁচপুর সোনাপুর এলাকা কাঁচপুর লাভলী সিনেমা হলের সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে করে শাকিল আহম্মেদ,শাহাদাৎ হোসেন, সাইফুল আহম্মেদ ,শামীম ,লিটন হাওলাদার সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন লোক অপহরণ করে নিয়ে যায়।


