Logo
Logo
×

আদালতপাড়া

রূপগঞ্জে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিক ৩ দিনের রিমান্ডে

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৭:৫১ পিএম

রূপগঞ্জে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিক ৩ দিনের রিমান্ডে
Swapno

রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ডেকে এনে গণধর্ষণের ঘটনায় প্রেমিক শাকিল আহমেদের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দিয়েছেন আদালত।

 

শুক্রবার ( ১১ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জুডিসিয়াশ ম্যাজিস্ট্রেট আদালত হাজির করে পুলিশ ১০দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৩দিনের রিমান্ডমঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামী মিলন ভুঁইয়া ওরফে সুমন (৩০) রূপগঞ্জ মিরকটিরছেও এলাকার মো.ইসলাম ভ’ঁইয়ার ছেলে।

 

এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এ.এস.আই অর্জুন বলেন , আসামীকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার মোট আসামী ৪জন।

 

মামলার এজাহারসূত্রে জানা যায়,বরিশালের তরুনী (২৪) ছিল আসামী সুমনের প্রেমিকা। ৩ বছর আগে তরুনীর স্বামী মারা যায়। তারপর সুমনের সাথে নতুন করে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

সেই সূত্রধরে সুমন তরুনীকে বিয়ে করবে বলে ঢাকায় আসতে বলে। গত ২৩ নভেম্বর তরুনীকে  সুমন সদর ঘাট থেকে রিছিভ করে ঢাকার বিভিন্ন দিক ঘোরাঘুরি করে অজ্ঞাতনামা একটি বাসায় নিয়ে যায়।

 

সেখানে সুমন তরুনীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে আরও ৩জন ব্যক্তি পালাক্রমে ওই নারীকে গণধর্ষণ করে।একে অপরের বলাবলিতে তরুনী জানতে পারে হারুন (৪০),ফারুক (৩৫) ও লালন (৫০) ছিল তাদের নাম।

 

সারা রাত পালাক্রমে তরুণীকে ধর্ষণ করা শেষে তরুনীর কাছে থাকা নগদ ২৫ হাজার ৭শত টাকা,২টি স্বর্ণের চেইন,২ জোড়া স্বর্ণের কানের দুল,১ টি স্বর্ণের আংটি,১টি স্বর্ণের লকেট নিয়ে যায়। তারপর তরুনীকে ঢাকার অজ্ঞাত স্থানে রেখে যায়।

 

তরুনী তার নিজ জেলা বরিশালে গিয়ে সেখানকার থানা থেকে ১ গণধর্ষণ মামলা দায়ের করেন।এই ঘটনায় গতকাল আসামীকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে আসামীকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন