নবনির্বাচিত আইনজীবী ফোরামকে মহানগর যুবদলের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৬:২৩ পিএম
বিএনপির আইনজীবীদের সংগঠন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলনে হুমায়ূন জাকিরের নেতৃত্বে গঠিত প্যানেলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতপাড়ায় এ শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী ফোরামের সাবেক সহসভাপতি এড. মশিউর রহমান শাহিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, জেলা যুবদলের সহসভাপতি এড. পারভেজ মল্লিক, জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এড. নুরুল কাদির সোহাগ, যুবদল নেতা মোহাম্মদ হোসাইন, পলাশ প্রধান প্রমুখ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সমর্থিত প্যানেল হুমায়ূন জাকিরের নেতৃত্বে গঠিত প্যানেলের পাঁচটি পদের পাঁচটিতেই বিজয়ী হয়।
সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সিনিয়র সহসভাপতি এড. আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন নির্বাচিত হন।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নতুন কোর্টের সামনে এড. আ. বারী ভূঁইয়ার চেম্বারে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি প্যানেল এই নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার ৩০৪ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৭৬ জন।


