সাখাওয়াতকে মিষ্টিমুখ করালেন নবনির্বাচিত আইনজীবী ফোরাম
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৫:৩৭ পিএম
বিএনপির আইনজীবীদের সংগঠন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলনে হুমায়ূন- জাকির নেতৃত্বে গঠিত প্যানেলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আদালত পাড়ায় আইনজীবীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন ।
বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর ) দুপুরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আদালত পাড়ায় আইনজীবীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।এসময়ে এড. সাখাওয়াত হোসেন খানকে মিষ্টিমুখ করান তারা।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সমর্থিত প্যানেল হুমায়ূন-জাকির নেতৃত্বে গঠিত প্যানেলের পাঁচটি পদের পাঁচটিতে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন ।
পাঁচটি পদের মধ্যে সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন।
গত বুধবার ( ৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে নতুন কোর্টের সামনে এড. আঃ বারী ভূঁইয়ার চেম্বারে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । এই নির্বাচনে দুটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার ৩০৪ জন এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৭৬ জন।


