সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় দুই আসামীর সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন মো.ওলিয়ার রহমান (৩৬) ও মো. পিয়ার আলীকে (৩৬)।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় মো.ওলিয়ার রহমান (৩৬) কে ১০বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানাসহ আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিনের আদালত আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আসামী হমো.ওলিয়ার রহমান (৩৬) ঝিনাদাহ জেলার কালীগঞ্জ থানার দায়রাপুর এলাকার মো.আমজাত আলীর ছেলে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সহকারী সরকারি কৌশলী (এপিপি) জাসমীন আহমেদ বলেন, ২০১৮ সালের একটি মাদকদ্রব্য মামলায় আসামী মো.ওলিয়ার রহমানকে (৩৬) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানাসহ আরও ৬মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত। আসামী পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী ওলিয়ার রহমান বর্তমানে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পূর্ব পাড়া গোলাম মোস্তফার বাসার ভাড়াটিয়া। ২০১৮ সালের ৫এপ্রিল নারায়ণগঞ্জ বিভাগীয় গোয়ান্দা শাখার সদস্য আসামীর ঘর তল্লাশী করে ১হাজার পিস ইয়াবা জব্দ করে। তারপর আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
অপরদিকে, সোনারগাঁয়ে থানার একটি মাদক মামলায় গ্রেফতারকৃত মো. পিয়ার আলীকে (৩৬) ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানাসহ আরও ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী হলো,পিয়ার আলী (৩৯) সোনারগাঁও রাম গোবিন্দের গাও এলাকার সাইদুর রহমানের ছেলে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সহকারী সরকারি কৌশলী (এপিপি) জাসমীন আহমেদ বলেন, ২০০৬ সালের একটি মাদকদ্রব্য মামলায় আসামী মো. পিয়ার আলীকে (৩৬) ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানাসহ আরও ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালত। আসামী পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,২০০৬ সালে ১৬এপ্রিল মাসে র্যাব-৩ এর বিশেষ অভিযানে সোনারগাঁও হোসেনপুর বাজার হতে ৪গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে পিয়ার আলীকে। ১৭ এপ্রিল মাদক মামলা দায়ের করে পিয়ার আলীকে আদালতে প্রেরণ করে র্যাব।


