Logo
Logo
×

আদালতপাড়া

আজ আইনজীবী ফোরামের নির্বাচন : কে হাসবে শেষ হাসি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম

আজ আইনজীবী ফোরামের নির্বাচন : কে হাসবে শেষ হাসি
Swapno

বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আসন্ন সম্মেলন। এই সম্মেলনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফোরামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। সম্মেলনকে কেন্দ্র করে ভোটের রাজনীতিতে দুটি প্যানেলের ১০জন  প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কেউ কাউকে ছাড় দিতে নারাজ। 

 

বিএনপি পন্ত্রী আইনজীবী ফোরামের সম্মেলনকে কেন্দ্র করে আদালত পাড়ায় বইয়ে ছিল উৎসবের আমেজ। এই নির্বাচনে দুটি প্যানেলে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পাঁচটি পথে দুটি প্যানেল ও প্যানেলের বাইরে গিয়ে একক ভাবে সাধারণ সম্পাদক প্রার্থী এড. সুমন মিয়াসহ মোট  ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 

এদিকে নারায়ণগঞ্জ বিএনপিপন্থী আইনজীবীদের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছে এড. সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের কাছে এড. সাখাওয়াত হোসেন খানের গ্ৰহণ যোগ্যতা রয়েছে। 

 

আইনজীবীদের সুখে দুঃখে সব সময় ছায়ার মতো পাশে দাঁড়ায় এড. সাখাওয়াত হোসেন খান। সেই সাথে এড. তৈমুর আলম খন্দকারের রয়েছে নিজস্ব বলয়। সেই বলয়ে দিয়ে নারায়ণগঞ্জ আদালত পাড়ার নিজের রাজনীতি ধরে রাখতে চান তিনি। 

 

এই সম্মেলনের মাধ্যমে সাখাওয়াত হোসেন খান ও তৈমুর আলম খন্দকারের মধ্যে অস্তিত্বের লড়াই। এই সম্মেলনের জয় পরাজয়ের মাধ্যমে প্রমাণ হবে শেষ হাসি কে হাসবে। 


 
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের সমর্থিত প্যানেল হুমায়ূন-জাকির নেতৃত্বে গঠিত প্যানেলের সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন।

 

অপর পক্ষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার সমর্থিত প্যানেল ভাষানী- মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের সভাপতি পদে এড. আবদুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক পদে এড. আজিজ আল মামুন, সিনিয়র সহ সভাপতি পদে এড. সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে এড. আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে এড. আলী হোসেন প্রতিদ্বন্দিতা করবেন। 

 

এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

 

প্রসঙ্গত, আইনজীবী ফোরামের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে এবারের অনুষ্ঠিত হবে। আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ব্যালট নং প্রদান করা হবে। ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন কোর্ট সংলগ্ন আজমেরী বাগ এড. বারী ভূঁইয়ার চেম্বারের নিচে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোট দিবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির ৩০৩জন সদস্য। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন