Logo
Logo
×

আদালতপাড়া

অবৈধ সংযোগ উচ্ছেদে হামলায় ৭জন রিমান্ডে

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৮:০৭ পিএম

অবৈধ সংযোগ উচ্ছেদে হামলায় ৭জন রিমান্ডে
Swapno

আড়াইহাজারে গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের সময় হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৭ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে ৭ আসামিকে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) শফিক জানান, সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত ৭ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্য দুইজনের রিমান্ড নামঞ্জুর করেন।

 

রিমান্ড প্রাপ্তরা হলেন, সাইফুল ইসলাম (৪৮), শহিদুল্লাহ (৫২), নজরুল ইসলাম (১৯), ফাহিম ইসলাম আকাশ (১৮), ইকবাল হোসেন (৩০), সাইফুল মোল্লা (৩০), আরিফ (১৯), মো. সাকিব (২২) ও মো. জাকারিয়া (১৮)।

 

রোববার উপজেলার ঝাউগড়ার উত্তরপাড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উজ্জল হোসেনের নেতৃত্বে তিতাস কর্তৃপক্ষ ও পুলিশ অভিযান শুরু করে।

 

সে সময় কয়েক শত এলাকাবাসী তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে পুলিশের ৮ সদস্য আহতসহ সরকারি গাড়ির গ্লাস ভেঙে যায়।

পরে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে ১৩ রাউন্ড টিয়ার শেল, ৭৬ রাউন্ড রাবার বুলেট ও ১৬ রাউন্ড শটগানের (সীসা কার্তুজ) ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

আহতরা হলেন, ‘কনস্টেবল আলোক, জাকির, আল মামুন, রানা, সাগর, এরশাদ, লিটন, আব্দুল জলিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনায় ১০জনকে আটক করে পুলিশ।

 

পরদিন ওই ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ উর রহমান বাদী হয়ে আড়াইহাজার থানায় ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

 

মামলায় আসামিরা হলো, উপজেলার ঝাউগরা এলাকার জয়নালের ছেলে কিরন (২৭), জলিলের ছেলে হেলাল উদ্দিন (৪৩), ছামাদের ছেলে শহীদ (৪০), বাউয়া ডাক্তারের ছেলে আলাউদ্দিন (৪০), নুর ইসলামের ছেলে মামুন (৩৫), ইদ্রিস আলীর ছেলে শাহজাহান (৩৫), আব্দুল হাইয়ের ছেলে শহীদ (৪০), জয়নালের ছেলে মানিক (৩২) ও মাছুম (২৬), আব্দুল মান্নানের ছেলে মাসুদ (৩০), এনামুল (২৬) ও এমদাদুল (২৩), জুয়েল (৩৩), অহিদ মেম্বারের ছেলে শিবলু (৩৪), মৃত আদম আলীর ছেলে আরমান (৪২), আবুল হাসেমের ছেলে জাকির (৪৮), হারুন রশিদের ছেলে দাউদ (৪২), আলমগীর (৩৩), ছলিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আয়নাল হকের ছেলে আল আমিন (৪২), মৃত ছামাদের ছেলে অহিদ (৪৫), জলিলের ছেলে হেলু মিয়া (৩০), মিলনের স্ত্রী পাপিয়া (২৫), মৃত জংশেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৮), মৃত জাবেদ আলীর ছেলে শহিদুল্লাহ (৫২), সোবহানের ছেলে নজরুল ইসলাম (১৯), সাইফুল ইসলামের ছেলে ফাহিম ইসলাম আকাশ (১৮), আফজাল হোসেনের ছেলে মাহফুজ (১৮), আব্দুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩০), মৃত আউলাদ হোসেনের ছেলে সাইফুল মোল্লা (৩০), শাহজাহানের ছেলে আরিফ (১৯), মৃত আবু তালেবের ছেলে মো. সাকিব (২২), মো. ফারুকের ছেলে জাকারিয়া (১৮)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন