Logo
Logo
×

আদালতপাড়া

হুমায়ুন-জাকিরের নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিতি সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৭:৩৭ পিএম

হুমায়ুন-জাকিরের নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিতি সভা
Swapno

বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আসন্ন সম্মেলনে হুমায়ুন-জাকিরের নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (৮ ডিসেম্বার) দুপুরে নতুন কোর্ট সংলগ্ন হিমালয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সভাপতি পদপ্রার্থী এড. সরকার হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান এবং সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন এড. ওমর ফারুক নয়ন।

 

সভায় সভাপতি পদপ্রার্থী এড. সরকার হুমায়ুন কবির বলেন, আমরা একটি গণতন্ত্র চর্চা করছি তাই আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরাই নির্বাচন চেয়েছি, তারা কিন্তু নির্বাচন চায়নি। তারা নির্বাচন বন্ধ করার জন্য, সিলেকশন করার জন্য তারা অনেক চেষ্টা করেছিল। কিন্তু শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশনায় আজকের এই নির্বাচন। একমাত্র তারেক রহমানের নির্দেশেই নির্বাচন হচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করেছিল কিন্তু পারেনি।

 

সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. আবুল কালাম আজাদ জাকির সকলের কাছে ভোট প্রার্থনা করে বলেন, গত ২০১৮ সালের ডিসেম্বরের রাতে জাতীয় নির্বাচন হলো। সেই নির্বাচনের পর আইনজীবী সমিতির নির্বাচন, সেই নির্বাচনে সাহস না পাওয়ায় কেউ প্রার্থী হতে চাইলো না, সেই সময় আওয়ামী সরকারের রক্তচক্ষুর সামনে আমি ও সরকার হুমায়ুন কবির নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আমাদের পাশে ছিলেন, অনেক ভয় ভীতি হুমকি ধামকির মাঝেও আমরা নির্বাচন করেছি, কিন্তু আওয়ামীলীগ আমাদের জয় ছিনিয়ে নিয়েছিল। তাই বলতে চাই ফোরামের সম্মেলনে আপনারা সেই বিষয়গুলো বিবেচনায় আনবেন।

 

যুগ্ম সম্পাদক প্রার্থী এড. এইচএম আনোয়ার প্রধান বলেন, নেতৃত্বের প্রতিযোগিতায় আমরা যদি আপনাদের মনের কোঠায় থেকে থাকি তাহলে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা যেনো রুখে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে হুমায়ুন-জাকির প্যানেলের সকলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমরা বিশ্বাস করি।

 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী আ. বাতেন।

 

আরোও উপস্থিত ছিলেন, এড. মশিউর রহমান শাহিন, এড. গুলজার হোসেন, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. ফাতেমা মাসুদ, এড. শামীমা খান, এড. মানিক মিয়া, এড. মাহমুদুল হক আলমগীর, এড. হেলাল উদ্দিন সরকার, এড. আ. গাফফার, এড. আলম খান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন