Logo
Logo
×

আদালতপাড়া

তৈমুরপন্ত্রী ভাসানী-মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিত সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩৬ পিএম

তৈমুরপন্ত্রী ভাসানী-মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিত সভা
Swapno

বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আসন্ন নির্বাচনে এক অংশ তৈমুরপন্ত্রী ভাসানী-মামুন নেতৃত্বে গঠিত  প্যানেলের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৭ ডিসেম্বার) দুপুরে নতুন কোর্টের অপরদিকে হিমালয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু ও আইনজীবী ফোরাম নেতা এড. আশরাফুল আলম সিরাজী রাসেলের সঞ্চালনায় ভাষানী - মামুন নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচিতি করিয়ে দেন মহানগর বিএনপির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ । এ সময়ে পরিচিত সভার মাধ্যমে পাঁচজন প্রার্থী তাদের নিজেদের জন্য ভোট উপস্থিত ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন। 

 

এর আগে আসন্ন আইনজীবী ফোরামের নির্বাচনে আদালত পাড়ায় গনসংযোগ করে ফোরামের সদস্যদের কাছে ভোট প্রার্থনা করেন তারা। 

 

ভাসানী-মামুন প্যানেলের প্যানেলের পাঁচটি পদে সভাপতি পদে এড. আবদুল হামিদ ভাষানী, সাধারণ সম্পাদক পদে এড. আজিজ আল মামুন, সিনিয়র সহ সভাপতি পদে এড. সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে এড. আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে এড. আলী হোসেন প্রতিদ্বন্দিতা করবেন।

 

জেলা আইনজীবী ফোরাম নেতা এড. শামসুজ্জামান খোকা, এড. হাফিজুর রহমান মোল্লা, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড.আঃ গাফফার, এড. বোরহানউদ্দিন সরকার, এড. শামসুল আরেফিন, এড. আজিজুর রহমান মোল্লা,এড. সামাদ মোল্লা, এড. শহিদ সারোয়ার, এড. গোলাম হোসেন, এড. মোশারফ হোসেন, এড. হেলাল উদ্দিন সরকার, এড. নুরুল আমিন মাসুম,এড. শহিদুল ইসলাম টিটু, এড. শরীফুল ইসলাম শিপলুসহ দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, বিএনপির আইনজীবীদের নির্বাচনী আলোচনায় সরগরম আদালতপাড়া। সকলের মাঝেই নির্বাচনী আমেজ। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে এবারের অনুষ্ঠিত হবে।

 

 

আগামী ৫ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ব্যালট নং প্রদান করা হবে। ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন কোর্টের অপরদিকে হিমালয় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন