মাস্ক না পড়ায় ১০ জনকে ১৩৫০ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:২৬ পিএম
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের জন্য ১০ জনকে ১৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।
রবিবার ( ৬ ডিসেম্বর ) বিকেলে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে এ টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের জন্য এ জরিমানা করা হয় এবং যাদের মাস্ক নাই তাদের মাস্ক বিতরণ করা হয়।
এসময় অভিযান পরিচালনাকালে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


