Logo
Logo
×

আদালতপাড়া

স্বামী হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রীর আমৃত্যু কারাদন্ড

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

স্বামী হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রীর আমৃত্যু কারাদন্ড
Swapno

ফতুল্লায় স্বামীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আমৃত্যু সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

 

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় দেন।আমৃত্যু সশ্রম কারাদন্ড প্রাপ্ত নারীর নাম রোজিনা বেগম। সে ফতুল্লার চিতাশালের নুরবাগ এলাকার নিহত সিরাজুল ইসলামের স্ত্রী।

 

খুনের শিকার সিরাজুল ইসলামের ভাই সফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, ফতুল্লার চিতাশালের বাড়ি থেকে দুই ভাই এক সাথে জুরাইন রেল গেইট বাজারে কাচা মাল ব্যবসা করতেন। 

 

ঘটনার দিন ২০০৩ সালের ২৩ অক্টোবর রাত সাড়ে ৮টায় বাসায় চলে আসেন সিরাজ আর শফিক আসেন রাত সাড়ে ১০টায়। পরের দিন ২৪ অক্টোবর রাত ৩টায় রোজিনা ও ছোট ভাই শফিকুল বলেন, ঘরে সিরাজকে পাওয়া যাচ্ছে না।

 

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দেখতে পাই, সিরাজ গলাকাটা অবস্থায় পড়ে আছেন। এরপর তার স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হলে অভিযোগ জানাই। পরে ২০০৪ সালেও একই জবানবন্দী দিয়েছেন শফিকুল।

 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসি্কিউটর এডভোকেট জাসমীন আহমেদ জানান, স্বাক্ষীদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আসামী রোজিনা বেগমকে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন