মাদক মামলায় প্রতারক রমজান স্ত্রীসহ রিমান্ডে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৭:০৮ পিএম
শহরের বাবুরাইলে ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ সমিতির নামে ১০ কোটি টাকা আত্মসাৎতকারী রমজান আলী ও তার স্ত্রীর জামিন না মঞ্জুর কে ছেন আদালত। সেইসাথে মাদক মামলায় ১দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার ( ১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীবের আদালতে স্বামী ও স্ত্রীকে হাজির করে মাদক মামলায় ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এবিষয়ে কোর্ট পুলিশ এস আই মো. শাহীন বলেন, বিজ্ঞ আদালত সকালে আসামী রমজান আলীর স্ত্রী তানিয়ার জামিন আবেদন না মঞ্জুর করেন। সে সময় আসামীদের বিরূদ্ধে পুলিশ মাদক মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
এর আগে গত (৩০ নভেম্বর) রজমান আলী জামিন আবেদন জন্য আদেন করেছিলেন আদালতে। সে সময় আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, সঞ্চয়ের নামে নানা প্রলোভন দেখিয়ে বাবু রাইলের প্রায় তিন হাজার গ্রাহকদের কাছ থেকে ১০ কোটি টাকা সংগ্রহ করে সমিতির মালিক রমজান আলী। কিন্তু চলতি বছর লকডাউনের পর থেকে সব কার্যক্রম বন্ধ করে দেয় তারা।
এ নিয়ে কয়েক দফা বিক্ষোভও করে প্রতারণার শিকার গ্রাহকরা। ২৬ নভেম্বর রাত ২ টা ৩০ মিনিটে নগরীর ডনচেম্বার এলাকার নিজ বাসা থেকে মো. রমজান আলী ও তার স্ত্রী তানিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়ে। এবং ২৭ নভেম্বর মাদক মামলায় আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়।


