Logo
Logo
×

আদালতপাড়া

রুপগঞ্জে গার্মেন্ট কর্মী ধর্ষণ, রিমান্ড শুনানি ৩ ডিসেম্বর

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৭:০১ পিএম

রুপগঞ্জে গার্মেন্ট কর্মী ধর্ষণ, রিমান্ড শুনানি ৩ ডিসেম্বর
Swapno

রূপগঞ্জে ১৬ বছরের এক গার্মেন্ট কর্মীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত মাফুজ মিয়ার (২০) রিমান্ড শুনানি আগামী ৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।


মঙ্গলবার ( ১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.কাউছার আলমের আদালতে আসামীকে ৭ দিনের রিমান্ডের আবেদন চেয়ে উঠান পুলিশ। পরে আদালত পরবর্তী শুনানির দিন আগামী ৩ ডিসেম্বর ধার্য করেন। আসামী মাফুজ মিয়া হলেন রূপগঞ্জ গোলাকান্দাইল ইউনিয়ন এর দড়িকান্দি এলাকার রফিজ উদ্দিনের ছেলে।

 

এর আগে গত ( ৩০সোমবার) রিমান্ডের আবেদন করে আসামীকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এর আদালতে উঠালে বিজ্ঞ আদালত ১ ডিসেম্বর মঙ্গলবার ধার্য করেন ও আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সে সময় একই আদালতে ওই কিশোরীর ২২ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়।


 
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এএসআই অর্জুন কুমার বলেন, গত (৩০ নভেম্বর) বিজ্ঞ আদালতে ভিকটিম ২২ ধারা জবানবন্দি প্রদান করেছিলেন। সে সময় একই আদালতে আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে উঠালে বিজ্ঞ আদালত রিমান্ড শুনাানির দিন ১ ডিসেম্বর ধার্য করেন। ধার্যকৃত তারিখ অনুযায়ী আসামীকে আজ আদালতে উঠালে বিজ্ঞ আদালত রিমান্ড শুনানির দিন আবারও বাড়িয়ে ৩ ডিসেম্বর ধার্য করেন। 
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী মাফুজ গার্মেন্টস কর্মী কিশোরীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু কিশোরী মাফুজ এর কুপ্রস্তাবে রাজী ছিল না বলে গত ২১ নভেম্বর রাত ১০ টার দিকে কিশোরী যখন তার কর্মস্থল থেকে বের হলে তাকে পিছন থেকে মুখ চেপে ধরে একটি নাম্বার বিহীন  সিএনজি করে রূপগঞ্জ দড়িকান্দি এলাকায় মাফুজ এর খালি বাসাতে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে।

 কিশোরী চিৎকার দিতে গেলে মাফুজ তাকে ভয়ভীতি দেখায়। তারপর রাত সারে ১২টার দিকে কিশোরীকে ছেড়ে দেয় মাফুজ। যখন কিশোরীর বাসায় কেউ না থাকত তখনই মাফুজ ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করে । গত ২৬ নভেম্ব কিশোরীর বাসায় কেউ না থাকায় মাফুজ আবারও কিশোরীকে ধর্ষণ করে। 

তখন কিশোরীর গোংরানীর শব্দ শুনো তার বাড়িওয়ালা ছুটে এসে মাফুজকে আটক করে। কিন্তু মাফুজ এ মামলা আরও আসামী নয়ন চন্দ্র শীল (৩০),ফয়সাল মিয়া (২৫) ,মো. সজীব (২২),রাজু (২৫) কিশোরীকে ও কিশোরীর বাড়িওয়ালাকে ভয় দেখিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। কিশোরীর মা বাড়িতে এসে সব কথা শুনো রূপগঞ্জ থানায় গিয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন