Logo
Logo
×

আদালতপাড়া

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামী ২ দিনের রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ১০:৫৩ পিএম

সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামী ২ দিনের রিমান্ডে
Swapno

বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার আসামী সাগর (২৬) কে ২ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। সোমবার(৩০ নভেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এ রিমান্ডের আদেশ দেন।

 

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রিমান্ড প্রাপ্ত আসামী সাগর বন্দর থানার আদমপুর এলাকা আব্দুল বাতেনের ছেলে।

 

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাত আনুমানিক ৮ টার সময় বন্দর কলাগাছিয়া জিওধারা চৌরাস্তায় সাংবাদিক ইলিয়াসকে একটি সংবদ্ধ  মাদক ব্যবসায়ী সাংবাদিক ইলিয়াসকে ছুরিকাঘাত করে।

 

এসময় তার ডাক চিৎকারে আশে পাশের মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সাংবাদিক ইলিয়াসের অবস্হা আশংক্ষা দেখে তাকে উদ্ধার করে নারায়নগঞ্জ তিনশত শষ্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

ওই দিন রাতেই এ হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অপরাধ ইলিয়াসে স্ত্রী জুলেখা বেগম ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন