মাস্ক না পড়ায় আদালতপাড়ায় ১১ জনকে জরিমানা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৮:৫১ পিএম
নারায়ণগঞ্জ আদালতপাড়ায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের জন্য ১১ জনকে এক হাজার ছয়'শ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত। বুধবার বিকেলে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা নাজনীন তৃষা'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে এক হাজার ছয়'শ টাকা জরিমানা করা হয়।
স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের জন্য এ জরিমানা করা হয়। এসময় অভিযান পরিচালনাকালে জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


