না`গঞ্জ আদালতে আইনজীবীদের মাস্ক পড়ার উপর বিশেষ নজরদারি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৮:৪৬ পিএম
করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপ প্রতিরোধ মূলক সর্তকতায় আইনজীবীদের মাস্ক পড়ার উপর বিশেষ নজরদারি শুরু করেছে জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মো. মোহসীন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ডিজিটাল বার ভবনে আইনজীবী সমিতির সদ্যসদের নিয়ে তিনি পরিদর্শনে যান। এ সময় যারা মাস্ক না পড়া ছিলো তাদেরকে সর্তক হওয়ার আহ্বান জানান আইনজীবী এই নেতা।
এড. মো. মোহসীন বলেন, যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে আমরা সর্তক করছি।করোনার দ্বিতীয় ধাপ সামনে আসছে,তাই আমাদের এখন থেকে সচেতন হতে হবে।
আমি আইনজীবীসহ সকল ভাই-বোনদের বলছি মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন,পরিবারকে বাঁচান এবং অন্যকে সুস্থ রাখুন।


