Logo
Logo
×

আদালতপাড়া

রিমান্ড শেষে কারাগারে যুবদলনেতা স্বপন ও মাসুম

Icon

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০৭:৩০ পিএম

রিমান্ড শেষে কারাগারে যুবদলনেতা স্বপন ও মাসুম
Swapno

রুপগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন ও ছাত্রদল নেতা আবু মাসুমকে ১দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।


 
বুধবার ( ২৫ নভেম্বর) শেষে আসামীদের আদালতে উঠালে আদালত কারাগারে পাঠানোর নিদের্শ দেন। এর আগে গত (১৯নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীরের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের দুজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।


 
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এ এস আই তাহমিনা বলেন, এ মামলার আসামীদ্বয়কে কারাগারে পাঠানো হয়েছে। এমামলাটির পরবর্তী ধার্য তারিখ রাখা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর ।


 
প্রসঙ্গত, গত ( ৫নভেম্বর) রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার বাগানবাড়ি থেকে প্রথমে শহিদুর রহমান স্বপনকে আটক করে পুলিশ।

 

পরে এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হলে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রদল নেতা আবু মাসুমকে গ্রেফতার করে। এ মামলায় রূপগঞ্জ থানা পুলিশ স্বপনকে দুদিন এবং মাসুমকে একদিন করে পৃথক ভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন।

 

বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এই মমলার তদন্তভার গ্রহণ করে গ্রেফতার ওই দুজনকে পুনরায় রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


 
এ মামলার বাকী আসামীরা হলেন, বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া ,জেলা যুবদলের  সাধারণ সম্পাদক গোলাম ফারুখ খোকন,ছাত্র দলের আরিফুজ্জামান ইমন ,রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন,সজীব ,নারায়ণগঞ্জ যুবদলের নেতা দুলাল,সারোয়ার হোসেন রাজীব ,আবু বক্কর ,নয়ন,রাশিদুল হক ,গনির নাম উল্লেখ্য করে ৮০-৯০ জনকে অজ্ঞাত  জনদের আসামী করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন