বন্দরের শীতালক্ষ্যা নদীতে জাহাজের শ্রমিক মাহবুব হত্যা মামলার অন্যতম আসামী শ্রমিক নেতা সবুজ শিকদারের বর্ধিত জামিন শুনানি আগামী ১১ জানুয়ারী ধার্য করেছেন আদালত।
বুধবার ( ২৫ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতনের আদালতে সবুজ শিকদারের জামিনের ধার্য তারিখ প্রদান করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এসআই মো.কামাল বলেন, সবুজ সিকদারের পক্ষের আইনজীবীরা স্থায়ীভাবে জামিনের জন্য আবেদন করেন । পরে আদালত আগামী ১১ জানুয়ারী ২০২১ সাল পযন্ত তা বর্ধিত করেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জে জাহাজ শ্রমিক মাহাবুবুর হত্যার আট দিন পর নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার এবং বিআইডাব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নুসহ ১১জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ মামলাটি মাহাবুবের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন কবির হোসেন, অলিয়ার রহমান, নয়ন, রায়হান, সাইফুল ইসলাম, লিটন হোসেন, রিপন প্রধান, মো. হারুন মাঝি ও নবী।


