Logo
Logo
×

আদালতপাড়া

নারীর আপত্তিকর ছবি পোস্ট আলমগীর রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৯:৫২ পিএম

নারীর আপত্তিকর ছবি পোস্ট আলমগীর রিমান্ডে
Swapno

ফতুল্লায় এক গৃহবধুর আপত্তিকর ছবি ফেইসবুকে পোষ্ট দেওয়ার ঘটনায় আলমগীর (৩৬) নামের এক ব্যত্তির ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার ( ২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিবের আদালতে আসামীকে হাজির করে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামী আলমগীর (৩৬) ফতুল্লা পাগলা এলাকার নূরবাগ ইকরা স্কুলের সংলগ্নে মৃত মোস্তাফা সরকারের ছেলে।


রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এ.এস.আই শাহীন বলেন, আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলেন পুলিশ। পরে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এ মামলার এজাহার সূত্রে জানা যায়,এমামলার আসামী আলমগীর ছিলেন গৃহবধুর স্বামীর বন্ধু । সে কারণে প্রায় সময় গৃহবধুর বাসা আসা যাওয়া করত।

 

গত ২৯ আগস্টে আলমগীর গৃহবধুর বাসায় এসে খাবার এর সঙ্গে ওই নারীকে নেশা দ্রব্য খাইয়ে তাকে অচেতন করে আর সাথে অবৈধ মেলামেলা করে মোবালে ছবি ধারন করেন।

 

পরে সেই ছবি দেখিয়ে  ফেইসবুক ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নারীর কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করত এবং বলত তার স্বামীকে তালাক দিয়ে আলমগীরকে বিয়ে করতে।

 

গত ২৩ অক্টোবর ছবিগুলো আলমগীর এর ফেইসবুকে পোস্ট করে দেয়।সেই সাথে ওই নারীর স্বামীকে,তার স্বামীর বন্ধুদের পাঠিয়ে নারীর মান নষ্ট করে করে। এ ঘটনায় নারী ফতুল্লা থানায় ১ টি মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন