পুলিশ সদস্যদের উপর হামলা দেলোয়ার রিমান্ডে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম
ফতুল্লা পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় দেলোয়ার (৩২) এর ১দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ( ২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিবের আদালতে আসামীকে হাজির করে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামী দেলোয়ার (৩২) ফতুল্লা বক্তাবলি চর বয়রাগাদী এলাকার মৃত.মোহর আলী ছেলে।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এ.এস.আই শাহীন বলেন, আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলেন পুলিশ। পরে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ফতুল্লা থানার এস আই মো.রওশন ফেরদৌস তার র্ফোস সহ ফতুল্লা বক্তবলি বয়রাগাদী এলাকায় যায় নারায়ণগঞ্জ আদালতের ১ টি মামলার পিটিশন তদন্ত করার জন্য।
সেময় পুলিশের সাথে ওই মামলার বাদীকে নিয়ে স্বাক্ষীদের জিজ্ঞাসা করার সময় সরকারী কাজে কিছু অজ্ঞাত নামা ১২/১৩ জন বাধা সৃষ্টি করে। তর্ক করারা সময় দেলোয়ার কন্সেটেবল সাইফুলের হাতে ব্যাথা দিয়ে শর্টগান ছিনিয়ে নেওয়া চেষ্টা করে।
পরে ফতুল্লা থানার আরও পুলিশ গিয়ে তাদের রক্ষা করে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে দেলোয়ার , মাসুম (৪৫), সিরাজ মিয়া (৫৫), সুজন সহ আরও অজ্ঞাতনামা ১২/১৩ জনকে আসামী করেফতুল্লা থানা ১ টি মামলা দায়ের করেন। দেলোয়ারকে সেসময় পুলিশ ধরতে সক্ষম হয়। বাকী আসামীরা পালিয়ে যায়।


