করোনা পজেটিভ পিপি ওয়াজেদ আলী খোকন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৫:৪৯ পিএম
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন (করোনা পজিটিভ)।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ওয়াজেদ আলী খোকন জানান, নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল (খানপুর হাসপাতাল) থেকে রোববার দুপুরে রিপোর্টটি পাওয়ার পর থেকেই আমি বাড়িতে আইসোলেশনে আছি।
তিনি জানান, তার কোন উপসর্গ না থাকা সত্ত্বেও মেয়ের নমুনা দিতে গিয়ে তিনি তার নিজের নমুনাও পরীক্ষা করার জন্য দেন। এর পর রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি ডাক্তারের নির্দেশনায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান।
তবে তিনি দুই একদিনের মধ্যে আবারো নমুনা পরীক্ষা করাবেন বলে জানান। এসময় তিনি দ্রুত সুস্থ্যতার জন্য সকলের কাছে নিজের জন্য দোয়া প্রার্থনাসহ করোনা ভাইরাস থেকে রক্ষায় সকলকে সতর্ক ও নিরাপদ থাকার আহবান জানান।


