স্বামী বালা না তাই নবজাতক সন্তানকে মারছি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম
স্বামী বালা না। তাই মারছি। এভাবেই দৈনিক যুগের চিন্তাকে বলেন নবজাতক কন্যা শিশু হত্যার দায়ে গ্রেফতারকৃত ঘাতক মা রিতা বেগম (৩০)।
১০ মাস সন্তান গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়ে সংসারে অভাবের তাড়নায় রাস্তায় ছুড়ে ফেলা দেয় ওই নবজাতক কন্যাকে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসারত অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় ওই শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন।
মামলার সুত্র ধরে সেই নবজাতক কন্যা সন্তানের মা রিতা বেগম (৩০) কে গ্রেফতার করে পুলিশ। পরে সে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে শনিবার স্বীকারোত্তিমূলক জবানবন্দি আদালতে প্রদান করে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের এএস আইতাহমিনা বলেন, নবজাত শিশুটির মা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দা বড় মসজিদ সংলগ্ন আহসান উল্লাহ বাড়ীতে ১২ বছর ধরে বাসা ভাড়া নিয়ে বসবাস করত লাল মিয়া (৪০) লাল মিয়ার স্ত্রী রিতা বেগম ও এক পুত্র সন্তান মো. রিহাত। লাল মিয়া একটি ময়দার মেইলে কাজ করত ও রিতা ছিল একজন গার্মেন্টস শ্রমিক। বেশ টানাপোড়া অভাবের মধ্যে চলছিল তাদের সংসার জীবন । রিতা ছিল একজন গর্ভবতী নারী।
গত ২০ নভেম্বর লাল মিয়া কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখে রিতা বেগম কাথা গায় দিয়ে শুয়ে আছে। রিতার শুয়ে থাকা দেখে লাল মিয়া জিজ্ঞাস করে রিতার কী শরীর খারাপ লাগছে কি না? রিতা লাল মিয়ার কথায় কোনো উত্তর দেয়নি।
সেই সময় বাড়িওয়ালার ছেলে রাসেল চিৎকার করে বলে যে ভাড়াটিয়াদের টিনসেটের ভিতরে একটি বাচ্চা পাওয়া গেছে। লাল মিয়া ছোট ভাই সজীব (৩৪ ) তাৎক্ষনিকভাবে উদ্ধার করে বন্দর থানায় নিয়ে যায় চিকিৎসার জন্য নবজাত কন্যা শিশুটিকে ছায়া নূর জেনারেল হাসপাতাল এন্ড মেডিকেল সেন্টারে।
সেখান থেকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। কিন্তু কতর্ব্যরত চিকিৎসক আরও উন্নত চিকিৎসার জন্য জন্য শিশুটিকে মা স্বাস্থ্য কেন্দ্র মাতুয়াইল ঢাকায় প্রেরণ করেন। পরবর্তীতে শিশুটির আরও উন্নত চিকিৎসার জন্য শিশুটিতে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করে পথেই শিশুটির মৃত্য বরণ করে।


