নারায়ণগঞ্জ আইনজীবী অধিকার সংরক্ষণ পরিষদের আত্মপ্রকাশ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবীদের স্বার্থে একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন নারায়ণগঞ্জ আইনজীবী অধিকার সংরক্ষণ পরিষদের আত্মপ্রকাশ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নতুন কোর্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির আত্মপ্রকাশ করা হয় । এসময়ে নারায়ণগঞ্জ আইনজীবী অধিকার সংরক্ষণ পরিষদের সফলতা ও উন্নতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
নতুন এই পরিষদের সভাপতি এড.জসিম উদ্দিন, সহ-সভাপতি এড.খায়রুল বাসার, সাধারণ সম্পাদক এড.নঈম উদ্দিন আহম্মেদ তপন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওসামা- আল- মুনতাসির বাঁধন।
এ সময় কমিটির নেতৃবৃন্দ বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা আইনজীবীদের কল্যাণে আত্ম নিয়োগ করার গতি নিয়ে এই সংগঠনটি গঠন করেছি। আইনজীবীদের স্বার্থ রক্ষাই আমাদের সংগঠনটির মূল উদ্দেশ্য। নারায়ণগঞ্জের সাধারণ আইনজীবীদের সুখে দুঃখে ও উন্নয়ন মূলক কাজে আমরা সবসময়ই পাশে আছি। এই কমিটিতে গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ।
তারা বলেন, আমরা আজকে স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।ইনশাল্লাহ সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আগামীতে এই কমিটির একটি শক্তিশালী কমিটি হিসেবে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠিত হবে। আমরা এই কমিটির সফলতার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ আইনজীবী মধ্যে অনেক সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।


