Logo
Logo
×

আদালতপাড়া

সোনারগাঁয়ে শালীকে ধর্ষণ, দুলাভাই রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৭:৫১ পিএম

সোনারগাঁয়ে শালীকে ধর্ষণ, দুলাভাই রিমান্ডে
Swapno

সোনারগাঁয়ে শালীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুলাভাইয়ের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর ) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিরের আদালতে আসামীকে হাজির করে ৩দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২দিনের রিমান্ড করেন ।


রিমান্ডপ্রাপ্ত আসামী আরফান ওরফে সাগর (২৫)  জামালপুর জেলার সদরে নামা হরিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে। কোর্ট পুলিশের এএসআই ফেরদাউস রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ৩দিনের রিমান্ড চেয়ে আসামীকে আদালতে উঠালে শুনানি শেষে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার এজাহার সুত্রে জানা যায়, মাদ্রাসায় পড়ুয়া ১৪ বছরের কিশোরী হলো আসামী সাগর এর স্ত্রীর চাচা তো বোন। সেই সূত্র কিশোরী হয় আসামী সাগর এর শালী। 


সাগর একাধিবার কিশোরী ধর্ষণ করেছে প্রলোভন দেখিয়ে। গত ১০ অক্টোবর রাতে প্রাকৃতিক ডাকে সারা দেওয়া ফলে কিশোরী ঘর থেকে বের হয়। পরে সাগর তাকে ডেকে একটি গরু রাখার গোয়াল ঘরে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিয়ে তার হাত মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। 


বিষয়টি কিশোরী তার মাকে জানালে কিশোরীর মা বাদী হয়ে সোনারগাঁ থানা নারী ও শিশু দমন ২০০০আইনে ৯(১) ধারায় ১টি মামলা দায়ের করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন