Logo
Logo
×

আদালতপাড়া

সাবেক স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মোসলেহ রিমান্ডে

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৭:৪৫ পিএম

সাবেক স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মোসলেহ রিমান্ডে
Swapno

সোনারগাঁয়ে সাবেক স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মো.মোসলেহ উদ্দিন (৫০) এর ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবিরের আদালতে আসামীকে হাজির করে ৩দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন । রিমান্ড প্রাপ্ত আসামী মোসলেহ উদ্দিন শেরপুর জেলার শ্রীবর্দী থানার চাউনিয়া এলাকার তালেব আলীর ছেলে ।


কোর্ট পুলিশের এএসআই ফেরদাউস রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ৩দিনের রিমান্ড চেয়ে আসামীকে আদালতে উঠালে শুনানি শেষে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, মোসলেহ উদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে নিহত ময়না(৩২)। সে সময় তারা সোনারগাঁ কাঁচপুর  উত্তরপাড়া পনির এর বাড়িতে ভাড়া থাকত।

 

মোসলেহ উদ্দিন ময়নাকে শারীরিক ও মানুষিক বিভিন্ন কারনে নির্যাতন করত। তার পর তাদের ডিভোর্স হয়ে যায়। ময়নাকে পূনরায় বিয়ের করা প্রস্তাব দেন মোসলেহ উদ্দিন কিন্তু ময়না তাতে রাজী হয় না। গত ১০ নভেম্বর মোসলেহ উদ্দিন ময়নাকে ফোন করে তার আগের সেই ভাড়া বাসায় নিয়ে যায়।

 

তারপর ময়না সেই ঘরের ফ্যান এর সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  ময়নার মা রোকেয়া বেগম (৫৫) বাদী হয়ে সোনারগাঁ থানায় ৩০৬ ধারায় ১টি মামলা  দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন