Logo
Logo
×

আদালতপাড়া

অস্ত্র-মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় আদালতে নুর হোসেন

Icon

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম

অস্ত্র-মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় আদালতে নুর হোসেন
Swapno

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় দায়েরকৃত অস্ত্র-মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় আদালতে হাজির করা হয়েছে ।

 

বৃহস্পতিবার ( ১২ নভেম্বর ) সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে  নূর হোসেনকে হাজির করা হয় । পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ১২ই ডিসেম্বর ।

 

৭টি মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা নুর হোসেনের তিন সহযোগি মোহাম্মদ আলী, জামাল, সেলিমকেও আদালতে হাজির করা হয় । এছাড়াও নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন,ভাতিজা শাহ্জালাল বাদলসহ জামিনে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

 

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নূর হোসেনকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতপাড়ায় নিয়ে আসা হয়। আদালতে হাজিরা শেষে আবার কড়া নিরাপত্তার মধ্যে দুপুরে ফের তাঁকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জেসমিন আহমেদ জানান, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির ৭টি মামলায় আজ আদালতে নূর হোসেন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে হাজির করা হয় ।

 

এসময়ে একটি চাঁদাবাজির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন ও ২০১২ সালের র্যাবের দায়ের করা মাদক মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে । এছাড়াও আরোও ৫টি মামলার শুনানি করা হয়েছে । এই মামলায় নুর হোসেন ছাড়াও অন্যান্য আসামিরাও আদালতে হাজির ছিলো । মামলা গুলোর বিচার প্রক্রিয়া চলছে ‌।

 

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সকালে নূর হোসেনকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাঁকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি মামলার রায়ে নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগারে বন্দী রয়েছেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন